ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

‘গ্রেপ্তার হলে জেলে, মেরে ফেললে কবরে’

রিপোর্টার: The Daily Moon
‘গ্রেপ্তার হলে জেলে, মেরে ফেললে কবরে’
ছবির ক্যাপশন: ‘গ্রেপ্তার হলে জেলে, মেরে ফেললে কবরে’

আমি সাহস করে সত্য কথা বলব। আমি অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। গ্রেপ্তার হলে জেলে থাকব, মেরে ফেললে কবরে থাকব।’ নোয়াখালীর বসুরহাটের মেয়র কাদের মির্জা গতকাল বৃহস্পতিবার হরতাল পালন শেষে নেতাকর্মীদের সামনে এ বক্তব্য দেন। এ সময় তিনি তাঁর অবস্থান থেকে সরে না এসে আরো কঠিন পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জা আধাবেলা এই হরতালের ডাক দিয়েছিলেন। একই দাবিতে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার স্থানীয় থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন বসুরহাটের মেয়র।

এর আগে কোম্পানীগঞ্জে গতকাল আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। হরতালের কারণে বন্ধ ছিল উপজেলামুখী সব ধরনের যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কাদের মির্জার কর্মীরা। সকাল সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল বের করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কাদের মির্জা বলেন, ‘যে সত্য কথা বলা শুরু করেছি, তা বলে যাব। যদি বহিষ্কার করা হয়, আমি বঙ্গবন্ধুর কথা বলব, আওয়ামী লীগ করব, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলব।

ad728
মন্তব্য করুন
ad300