ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

রিপোর্টার: The Daily Moon
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী
ছবির ক্যাপশন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকালে তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা নিরিক্ষা করে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়।

এর আগে গত শনিবার ল্যবএইড হাসপাতালে তার হার্টে রিং পরানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মনোয়ারুল কাদির বিটু। রিজভীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ায় পর কিছু দিন পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবে বলেও জানান তিনি।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এর আগে গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই (Myocardial Perfusion Imaging-MPI) টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। তাই শনিবার আবারো তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় তার হার্টে রিং পরানো হয়।

ad728
মন্তব্য করুন
ad300