ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহার দাবি

রিপোর্টার: The Daily Moon
সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহার দাবি
ছবির ক্যাপশন: সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহার দাবি

সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও মিছিল হয়েছে। এসময় করোনাকালে ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্য নন কলেজিয়েট ফি এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফি বাতিলের দাবিও জানানো হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি অবৈধ ঘোষণা করছি। এই অবৈধ টাকা নেয়ার কোনো অধিকার সাত কলেজ প্রশাসনের নেই। তাই আমরা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এ সরকারের কাছ থেকে আমাদের তেমন কিছু পাওয়ার নেই। কিন্তু আমরা বলতে চাই, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সাত কলেজের শিক্ষার্থীদের যে অধিকার তা আপনারা পূরণ করুন।’

সংগঠনটির সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব আনারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ুই ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।

ad728
মন্তব্য করুন
ad300