ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

রিপোর্টার: The Daily Moon
ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ
ছবির ক্যাপশন: ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মামলা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার (৩০ নভেম্বর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের আস্ফালন। গণভবন, বঙ্গভবন উড়িয়ে দেওয়ার হুমকি, ক্ষমতার মসনদে আসীন হওয়ার স্বপ্ন। এদের রুখে দাঁড়াতে মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়।’’

এর আগে ভাস্কর্য নির্মাণের বিরোধীদের গ্রেফতারের দাবি রাজধানীতে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। গত শনিবার বিক্ষোভ সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। একই দাবিতে আজ শনিবার সারা দেশে মানববন্ধন করবে তারা।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আগামী ১ ডিসেম্বর দেশের সব জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সব ইউনিট একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে। আমাদের দাবি মানা না হলে ১ ডিসেম্বরের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ad728
মন্তব্য করুন
ad300