ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিক্ষোভ করবে ছাত্রলীগ

রিপোর্টার: The Daily Moon
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিক্ষোভ করবে ছাত্রলীগ
ছবির ক্যাপশন: দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিক্ষোভ করবে ছাত্রলীগ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হামলা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (২৭ মার্চ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হবে।

শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে এসেও দেশের ভেতরে-বাইরে স্বাধীনতাবিরােধী অপশক্তি, সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদীগােষ্ঠীরা দেশের বিভিন্ন স্থানে নানা অপতৎপরতা চালিয়ে আসছে।

‘‘আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনেও স্বাধীনতা বিরােধী ও সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন সরকারি স্থাপনা, থানা, রেললাইন এমনকি হাসপাতালেও হামলা ও অগ্নিসংযােগ চালিয়েছে।’’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতাবিরােধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল (২৭ মার্চ) শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে। একইসঙ্গে এ কর্মসূচি প্রতিটি ইউনেটে পালনের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেয়া হয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300