ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

গ্রেফতার আলেমদের দ্রুত মুক্তি দাবি ইসলামী আন্দোলনের

রিপোর্টার: The Daily Moon
গ্রেফতার আলেমদের দ্রুত মুক্তি দাবি ইসলামী আন্দোলনের
ছবির ক্যাপশন: গ্রেফতার আলেমদের দ্রুত মুক্তি দাবি ইসলামী আন্দোলনের

দেশে অব্যাহত শীর্ষ আলেমদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ‘রমজানে আলেমদের গ্রেফতার করে সরকার জুলুমের সব সীমা অতিক্রম করেছে। সরকারকে অবশ্যই এই জুলুম-নির্যাতন বন্ধ করে গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দিতে হবে।’

সোমবার ( ১৮ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইমতিয়াজ আলম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষ হত্যা করাটাই এখন যেন পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে মারার হিসাব প্রশাসনকে একদিন দিতেই হবে।’

তিনি আরও বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, করোনা মহামারি নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এতে জনগণ ফুঁসে উঠছে।

জনগণের সহ্যের সীমা অতিক্রম করলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেন।

ad728
মন্তব্য করুন
ad300