ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ভ্যাকসিনের নিবন্ধন শুরু ২৬ জানুয়ারি, ফেব্রুয়ারিতে দেয়া শুরু

রিপোর্টার: The Daily Moon
ভ্যাকসিনের নিবন্ধন শুরু ২৬ জানুয়ারি, ফেব্রুয়ারিতে দেয়া শুরু
ছবির ক্যাপশন: ভ্যাকসিনের নিবন্ধন শুরু ২৬ জানুয়ারি, ফেব্রুয়ারিতে দেয়া শুরু

দেশে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি মধ্যে করোনাভাইরাসের টিকা আসবে। এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এ জন্য নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনার ভ্যাকসিন বিষয়ে এক ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর এ বি এম খুরশিদ আলম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মুখ্য সচিবের বরাতে এ মাসেই টিকা আসার বিষয়টি জানান। তিনি বলেন, টিকা নিয়ে গতকাল রোববার মুখ্য সচিবের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানি করা হচ্ছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান জানান, টিকার প্রথম চালানটি আসতে পারে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানিতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

তিনি বলেন, কোভিশিল্ড নামের এ টিকার প্রথম চালানে আসতে পারে ৫০ লাখ ডোজ। এরপর প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে আসবে।

এদিকে প্রথম দফায় যারা ভ্যাকসিন পাবেন তাদের তালিকা এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। তালিকানুযায়ী কভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মীরা পাবেন। এরপর রয়েছেন মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা।

এরপর বয়স অনুযায়ী সিটি করপোরেশন ও পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী, স্থল-নৌ-বিমান বন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার ভ্যাকসিন পাবেন। এরপর ধীরে ধীরে দেশের সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

ad728
মন্তব্য করুন
ad300