ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্ট সামলানোর তরিকা

রিপোর্টার: The Daily Moon
ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্ট সামলানোর তরিকা
ছবির ক্যাপশন: ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্ট সামলানোর তরিকা

আপনি কি ফ্রিল্যান্সার? ক্লায়েন্টদের কাছ থেকে ‘প্যারা’ খাওয়া কি আপনার প্রতিদিনের রুটিন? প্রায়ই কি কাজকর্ম ছেড়ে দিয়ে বনে-জঙ্গলে চলে যেতে ইচ্ছে করে? তাহলে আপনার জন্যই এই লেখা-

ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্ট সামলানোর তরিকা

১. ২ টাকা দিয়ে যারা ৪ টাকার কাজ চায় এবং কাজ পাওয়ার পর ‘কাজটা কেন ৮ টাকার কাজ হলো না?’ ধরনের কথা বলে, তাদের নাম ‘ক্লায়েন্ট’।

২. নাম প্রকাশে অনিচ্ছুক এক দার্শনিকের মতে, একাধিক উত্তম আইডিয়ার মধ্য থেকে সবচেয়ে খারাপ আইডিয়া বেছে নেওয়া ব্যক্তিদেরও ক্লায়েন্ট বলা হয়।

৩. ‘এইবার বাজেট একটু কম, কোনোরকমে করে দেন!’ ক্লায়েন্টের মুখে এ ধরনের কথা শুনে গদগদ হয়ে কাজ নেবেন না। তাদের বাজেট শুধু ‘এইবার’ নয়, প্রতিবারই কম থাকে। আর কাকুতিমিনতি করে বাজেট যত কমই দিক, কাজ বুঝে নেওয়ার বেলায় পান থেকে চুন খসলেই কিন্তু গেছেন!

৪. কাজ আগেভাগে শেষ হলেও ডেডলাইনের আগে কখনো ডেলিভারি দেবেন না। হাতে সময় না থাকলেও ক্লায়েন্ট ফিডব্যাক দিতে পছন্দ করে, সেখানে হাতে যদি সময় পায় তাহলে তো…!

৫. ক্লায়েন্টের ফিডব্যাকবিদ্যা সম্পর্কে বিজ্ঞানী নিউটন যদি তিনটি সূত্র আবিষ্কার করে যেতেন, তা হতো এ রকম—

  • ফিডব্যাক দিতে দিতে কাজের মান সবচেয়ে খারাপ অবস্থায় না আসা পর্যন্ত ক্লায়েন্ট ফিডব্যাক দিতেই থাকবে।
  • ফিডব্যাক পারিশ্রমিকের বর্গের ব্যস্তানুপাতিক।
  • প্রত্যেক ফলোআপেরই একটা সমান ও বিপরীত ফিডব্যাক আছে।

৬. বিশ্বের সব দেশেই ক্লায়েন্ট টাকার বিনিময়ে কাজ চায়। বাংলাদেশে ক্লায়েন্ট টাকার বিনিময়ে কাজ তো চায়ই, সঙ্গে তার অর্থহীন গল্প শোনার জন্য একজন শ্রোতাও চায়। তাই কাজে নামার আগেই হাসিমুখে অন্যের প্রলাপ শোনার অভ্যাস গড়ে তোলা ভালো।

৭. ক্লায়েন্টের চাপাবাজি ধরে ফেলামাত্রই সঙ্গে সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন না। সবচেয়ে ভালো হয়, দাঁতে দাঁত চেপে চাপাবাজিটা হজম করে ফেলুন।

৮. ডিজাইনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট যে রং চায় সেই রংই দিন। ‘ওই রং মানায় না’—ফ্রিতে হাজারখানেক জ্ঞানগর্ভ বাণী শুনতে না চাইলে ভুলেও এমন যুক্তি দিতে যাবেন না।

৯. কাজ বুঝে পাওয়ার পর বাকি পারিশ্রমিকের জন্য দীর্ঘদিন ঘোরানোর মতো কাজটি ক্লায়েন্টরা দায়িত্ব হিসেবে নেয়। এসব ক্ষেত্রে মিষ্টি কথায় না ভুলে পারিশ্রমিক ছাড়া কাজ ডেলিভারি দেবেন না। নেভার এভার!

ad728
মন্তব্য করুন
ad300