ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

দ্বিতীয় ধাপে করোনার নতুন ৩ লক্ষণ, কমে যেতে পারে শ্রবণশক্তি

রিপোর্টার: The Daily Moon
দ্বিতীয় ধাপে করোনার নতুন ৩ লক্ষণ, কমে যেতে পারে শ্রবণশক্তি
ছবির ক্যাপশন: দ্বিতীয় ধাপে করোনার নতুন ৩ লক্ষণ, কমে যেতে পারে শ্রবণশক্তি

বিগত এক বছর ধরে করোনাভাইরাস বিশ্বব্যাপী তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। শুরু হয়েছে করোনার দ্বিতীয় ধাপ। কোন ভাবেই যেন থামানো যাচ্ছে না এ মারাত্নক ব্যাধিটিকে। গত বছরের মতো আবারও নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে এ ভাইরাসে।

জ্বর-সর্দি-কাশি ছাড়াও করোনার বেশ কয়েকটি প্রাথমিক লক্ষণ আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কয়েকটি লক্ষণ। সাধারণ হলেও এগুলো করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গবেষণায় জানা গেছে, করোনার উপসর্গ হিসেবে গন্ধ না পাওয়ার পাশাপাশি শ্রবণশক্তি হ্রাস, চোখ লাল হয়ে যাওয়া এবং গ্যাস্ট্রিকের মাত্রারিক্ত সমস্যাগুলো সাধারণভাবে নেওয়া একেবারেই উচিত নয়। সাধারণ কিছু সমস্যা হতে পারে করোনা সংক্রমণের নতুন লক্ষণ।

লালচে বা গোলাপি চোখ: চীনের সমীক্ষায় দেখা গেছে, গোলাপি চোখ বা কনজেক্টিভাইটিস আইস কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ হতে পারে। এর ফলে চোখ লাল হয়ে ফুলে যাওয়াসহ পানিও পড়তে পারে।

সমীক্ষায় দেখা গেছে, যারা করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে নতুনভাবে সংক্রমিত হয়েছেন; তাদের মধ্যে বেশ কয়েকজনের চোখে লালচে ভাব লক্ষ্য করা গেছে। চোখ লাল হয়ে ফুলে গেছে এমন ১২ জনের নাকের সোয়াব পরীক্ষা করে দেখা গেছে, তাদের ১১ জনই কোভিড-১৯ এ আক্রান্ত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চোখ দিয়েও করোনাভাইরাস প্রবেশ করতে পারে। যাদের শরীরে এ ভাইরাস চোখ দিয়ে প্রবেশ করে; তাদের চোখে এমন লালচে ভাব হতে পারে। এরপরই ভাইরাসটি ফুসফুসে সংক্রমণ ঘটায়।

বিজ্ঞানীদের মতে, করোনাভাইরাস চোখের মধ্যে থাকা অকুলার মিউকাস মেমব্রেনের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তবে এক্ষেত্রে ভাইরাসটি দৃষ্টিশক্তির ওপর কোনো প্রভাব ফেলতে পারে কি-না সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

শ্রবণশক্তি কমে যেতে পারে: হঠাৎ করে কানে না শোনার সমস্যাকেও এ সময় হেলাফেলায় নেওয়া যাবে না- এমনটিই মত বিশেষজ্ঞদের। কারণ হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়াও হতে পারে করোনা সংক্রমণের উপসর্গ।

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল জার্নাল অব অডিওলজিতে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, করোনাভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি কমতে পারে। কানের মধ্যে বিরক্তিকর শোঁ শোঁ শব্দ হতে পারে এক্ষেত্রে।

কোভিড-১৯ এ আক্রান্ত অনেকের ওপর পরীক্ষা করে এমন তথ্য মিলেছে। সমীক্ষা অনুসারে, করোনায় আক্রান্ত ৭ দশমিক ৬ শতাংশ মানুষের মধ্যে শ্রবণশক্তি কমে যাওয়ার নমুনা পাওয়া গেছে।

গ্যাস্টিকের সমস্যা: সাধারণত সবারই কমবেশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। বিশেষ করে যারা জাঙ্কফুড বেশি খেয়ে থাকেন। তবে এ সমস্যাকে এখন সাধারণ না ভাবাই বুদ্ধিমানের কাজ। কারণ করোনার উপসর্গ হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা।

গবেষণায় দেখা গেছে, ডায়রিয়া এবং বমি করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ হতে পারে। করোনায় আক্রান্ত অনেকের শরীরেই লক্ষণটি প্রকাশ পেয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের তথ্যানুসারে, করোনাভাইরাস শ্বসনতন্ত্রকে প্রভাবিত করে। ফলে কিডনি, যকৃত এবং অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গেও প্রভাব ফেলে এ ভাইরাস।

এজন্য করোনায় আক্রান্ত হলে বমিভাব বা বমি হওয়া, হজমে সমস্যা এবং ডায়রিয়ার সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। এজন্য এসব সমস্যা সাধারণভাবে নেওয়া উচিত নয়। দীর্ঘমেয়াদী এসব সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ad728
মন্তব্য করুন
ad300