ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

৩ বিভাগে কালবৈশাখীর আভাস

রিপোর্টার: The Daily Moon
৩ বিভাগে কালবৈশাখীর আভাস
ছবির ক্যাপশন: ৩ বিভাগে কালবৈশাখীর আভাস

আজ বুধবার (১৪ এপ্রিল) দেশের তিন বিভাগ ও দুই জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার । সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

রাতে আবহাওয়া অধিদফতরের বিশিষ্ট কর্মকর্তা আফতাব গণমাধ্যমকে বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। অধিদপ্তর আরো জানায়, অন্যান্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে নোয়াখালী, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল, ফেনী, পাবনা ও রাজশাহী অঞ্চলসহ খুলনা ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের চলমান দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত ১২ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ঢাকায় ৩৭, যশোরে ৩৭.৬, ঈশ্বরদীতে ৩৮.৫, খুলনায় ৩৭, চুয়াডাঙ্গায় ৩৮.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।


ad728
মন্তব্য করুন
ad300