ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

রিপোর্টার: The Daily Moon
পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই
ছবির ক্যাপশন: পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উপযাপিত হবে। রোববার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল বলেন, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।’

এর আগে, এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

তিনি বলেন, ‘‘সোমবার (১২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২১ জুলাই (১০ জিলহজ) বুধবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।’’

ad728
মন্তব্য করুন
ad300