ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

হিজাব নিষেধাজ্ঞায় ফ্রান্সে নারীদের প্রতিবাদ

রিপোর্টার: The Daily Moon
হিজাব নিষেধাজ্ঞায় ফ্রান্সে নারীদের প্রতিবাদ
ছবির ক্যাপশন: হিজাব নিষেধাজ্ঞায় ফ্রান্সে নারীদের প্রতিবাদ

ফরাসী সিনেট প্রেসিডেন্ট ম্যাখোঁর বিতর্কিত পৃথকীকরণ বিলকে অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। এটি আইন হয়ে গেলে বিল দুটি নতুন সংশোধনী আনবে, যার মধ্যে একটি হ’ল, ১৮ বছরের কম বয়সী ফরাসী মুসলিম মহিলাদের জনসম্মুখে হিজাব পরা নিষিদ্ধ করা হবে এবং অন্যটি হ’ল, যেসব অভিভাবকরা ধর্মীয় পোশাক পরিধান করেন তাদের কোনো স্কুল ভ্রমণের পাশাপাশি পাবলিক সুইমিং পুলে বা অন্যান্য ক্রিয়াকলাপে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করা হবে।

আইনীভাবে নিষেধাজ্ঞা আরোপের আগে এই দুটি সংশোধনী ফরাসি জাতীয় পরিষদের মধ্য দিয়ে যেতে হবে। তবে এ সপ্তাহের ভোটে বিষয়টিকে সেই সম্ভাবনাকে আরো জোরালো করেছে। এদিকে, ফ্রান্সের তরুণ মুসলিম মহিলারা এবং বিশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম, অমুসলিম নারীরা এ বিলের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। ফ্রান্সের মুসলিম নারীরা তাদের নাগরিক ও মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘন এবং মুসলিম নারীদের ইচ্ছাকে স্বীকৃতি জানাতে ফরাসী সরকারের অনীহার বিষয়ে হতাশা প্রকাশ করেছে।

এ প্রেক্ষিতে হিজাবির ফ্যাশনের প্রভাবশালী ব্যক্তিত্ব সোমালিয়া থেকে আগত রাওয়াদ মোহাম্মদ তার ইনস্টাগ্রামে ‘আমার হিজাব ছেড়ে দিন’ শব্দটি দিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার অধিকারগুলি এতটা কেড়ে নেয়ায় আমি কখনও এতোটা নিঃস্ব বোধ করিনি, আমি কখনও এতটা তুচ্ছ অনুভব করিনি। তারা আমাকে শূন্যতে দাঁড় করিয়ে দিয়েছে।’

লন্ডন থেকে কায়া বলেছেন, ‘সিদ্ধান্তটি সুইজারল্যান্ড এবং ফ্রান্স উভয় ক্ষেত্রেই ক্ষোভজনক, তবে এটা স্পষ্টভাবে মনে হয়েছে যে, ফরাসী প্রজাতন্ত্রের ল্যাসিটি (ধর্মনিরপেক্ষতা হিসাবে অনুবাদিত) সম্পর্কে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি রয়েছে, যাতে এখনও ঔপনিবেশবাদের গন্ধ রয়েছে। প্রজাতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মনে হয় কোনটি ফরাসি বা কোনটি নয়, তা সঙ্কীর্ণ ধারণা রয়েছে।’

এর আগে, ২০১১ সালের এপ্রিলে ফ্রান্স নারীদের হিজাব অবৈধ করে বোরকা বা নিকাব পরা মুসলিম মহিলাদের জন্য জরিমানা আরোপ করে এবং অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক এবং বুলগেরিয়াসহ অনেক ইউরোপীয় দেশে একই নিষেধাজ্ঞা আরোপিত হয়। নেদারল্যান্ডস, জার্মানি এবং ইতালি এবং স্পেনের কিছু অংশেও হিজাব সম্পর্কিত আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300