ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সৌদি পুরুষেরা বাংলাদেশী নারীদের বিয়ে করতে পারবে না

রিপোর্টার: The Daily Moon
সৌদি পুরুষেরা বাংলাদেশী নারীদের বিয়ে করতে পারবে না
ছবির ক্যাপশন: সৌদি পুরুষেরা বাংলাদেশী নারীদের বিয়ে করতে পারবে না

নিজ দেশের পুরুষদের চারটি দেশের নারীদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানী সংবাদমাধ্যম জানিয়েছে, এই চারটি দেশ হলো বাংলাদেশ, শাদ, মিয়ানমার ও পাকিস্তান। এ ছাড়া বিদেশী নারীদের বিয়ে করতে চাইলে এখন থেকে সৌদি পুরুষদের কঠোর নিয়মকানুন অনুসরণ করতে হবে। খবর ডনের।

বেসরকারী হিসেব অনুযায়ী বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও শাদের প্রায় পাঁচ লাখ নারী সৌদি আরবে বসবাস করছে। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে এসব নারীরা কোন সৌদি পুরুষকে বিয়ে করতে পারবে না। মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরাইশি মক্কা ডেইলি সংবাদমাধ্যমকে বলেছেন, বিদেশী নারীদের বিয়ের ক্ষেত্রে এখন কঠিন নিয়মকানুনের আওতায় আসতে হবে সৌদি পুরুষদের।

বিদেশী নারীদের বিয়ে করা নিরুৎসাহিত করতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। বিদেশীদের বিয়ের অনুমতি পাওয়ার আগে এখন থেকে অতিরিক্ত আনুষ্ঠানিকতা সারতে হবে সৌদি পুরুষদের। মক্কা পুলিশের পরিচালক আল কুরাইশি জানান, কোন সৌদি পুরুষ কোন বিদেশী নারীকে বিয়ে করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি নিতে হবে আর বিয়ের আবেদন সরকারী মাধ্যমে পেশ করতে হবে।

ওই কর্মকর্তা জানান, আবেদনকারীকে অবশ্যই ২৫ বছরের বেশি বয়সী হতে হবে আর আবেদনের সঙ্গে স্থানীয় জেলা মেয়রের স্বাক্ষর করা বিভিন্ন নথিপত্র উপস্থাপন করতে হবে। এছাড়া আবেদনকারী ইতোমধ্যে বিবাহিত হলে তাকে আবেদনের সঙ্গে একটি হাসপাতালের প্রতিবেদন উপস্থাপন করতে হবে যাতে বলা থাকবে তার স্ত্রী হয় অক্ষম, না হয় কোন মারাত্মক রোগে ভুগছেন কিংবা তিনি সন্তান।

মন্তব্য করুন
ad300