ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ফিলিস্তিনের পক্ষে যা বললেন ইমরান খান

রিপোর্টার: The Daily Moon
ফিলিস্তিনের পক্ষে যা বললেন ইমরান খান
ছবির ক্যাপশন: ফিলিস্তিনের পক্ষে যা বললেন ইমরান খান

ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (১৩ মে) ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। এতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ। গত কয়েকদিনের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৬৯ জনে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পড়ুন: ‘হামাগুড়ি দিয়ে হলেও আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ’

টুইটারে মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি শেয়ার করে ইমরান খান লিখেছেন, ‌‌‌‌'আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।' এছাড়া তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন।

পড়ুন: ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই: ইরানের প্রেসিডেন্ট

এর আগে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ পরিচালনার মতো মানবাধিকার লঙ্ঘনকারী এসব কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইটার বার্তায় তিনি বলেন, জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং মুসলিমদের ওপর ইসরায়েলের ঘৃণ্য হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে তুরস্ক।

ad728
মন্তব্য করুন
ad300