ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করেছে ভারত

রিপোর্টার: The Daily Moon
গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করেছে ভারত
ছবির ক্যাপশন: গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করেছে ভারত

গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণে ভারতের মধ্যপ্রদেশে এই প্রথম গরুর জন্য আলাদা মন্ত্রিসভা গঠন করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘কাউ কেবিনেট’। গেল সপ্তাহে এই মন্ত্রিসভা গঠন করেন মধ্যপ্রদেশের ক্ষমতাসীন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিনব এই মন্ত্রিসভা রাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগ নিয়ে গঠিত হয়েছে।

ইতিমধ্যে ‘গরু মন্ত্রিসভার’ একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভ।

ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, গত রোববার আগার মালওয়া জেলায় অনুষ্ঠিত এক জনসভায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেছেন, মধ্যপ্রদেশ সরকার রাজ্যজুড়ে গরুর রক্ষণাবেক্ষণে অতিরিক্ত তহবিল তৈরির জন্য কর আরোপের পরিকল্পনা করছে।

তিনি বলেন, দক্ষ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় সরকার এসব গোশালা পরিচালনা করবে। এজন্য প্রয়োজনে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হবে।

‘গো-মাতার (গরু) কল্যাণ ও গোশালা তৈরির জন্য সামান্য কর বসানো হবে। আমরা সকালে প্রথম রুটি গরুকে খাওয়াই এবং রাতে শেষ রুটি দেই কুকুরকে। সেজন্যে গরুর জন্য কিছু অর্থ মানুষের কাছ থেকে নেয়া হতে পারে।’

এর আগে ভার্চুয়াল এক বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কাউ কেবিনেটের সহকর্মীরা গরুভিত্তিক অর্থনীতি বৃদ্ধিতে রাজ্যজুড়ে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এসময় তিনি অপুষ্টি কমাতে বাচ্চাদের খাবারে গরুর দুধের সঙ্গে ডিমের প্রতিস্থাপনের ওপরও জোর দেন।

গত সপ্তাহে শিবরাজ সিং এক টুইটবার্তায় জানিয়েছিলেন, রাজ্যে গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণে ‘কাউ কেবিনেট’ গঠন করা হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে এই ‘কাউ কেবিনেটের’ অংশ।

ad728
মন্তব্য করুন
ad300