ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ

রিপোর্টার: The Daily Moon
কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ
ছবির ক্যাপশন: কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ

পানি নিয়ে বিরোধের জের ধরে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে কিরগিজস্তান ও তাকিস্তিান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দশ হাজার মানুষকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সীমান্তে এটিই উভয় দেশের মধ্যকার সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। বুধবার একটি পানিকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে দুই দেশের মানুষেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একে অপরের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে।

বিরোধ অবসানে একটি সমঝোতা ও সেনা প্রত্যাহারের উভয় দেশ একমত হলেও গুলি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিসি। হতাহতের সংখ্যা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে দশ জন নিহত ও অপর ৯০ জন আহতের কথা উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কয়েকটি ভবন আগুনে পুড়ছে। কিরগিজস্তানের বাটকেন এলাকায় এই সংঘর্ষ হয়েছে। নিহতদের মধ্যে এক কিরগিজ তরুণী রয়েছে।

বাটকেন গভর্নর জানান, উভয় পক্ষ পানিতে নজরদারি ব্যবস্থা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান তা অস্বীকার করে।

খবরে বলা হয়েছে, জনগণের মধ্যে সংঘর্ষ ছড়ালে দ্রুত উভয় দেশের সীমান্ত রক্ষীরা জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পরে সমঝোতা চলে সশস্ত্র সেনারা তাদের ঘাঁটিতে ফিরে যায়। তবে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিকে বাটকেন পুলিশের এক প্রতিনিধি জানান, রাতেও গুলিবিনিময় হয়েছে। তবে তা ব্যাপক ছিল না।

ad728
মন্তব্য করুন
ad300