ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে মিথিলাকে

রিপোর্টার: The Daily Moon
‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে মিথিলাকে
ছবির ক্যাপশন: ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে মিথিলাকে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবার সিনেমায় নাম লেখালেন। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন। শনিবার এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই। সিনেমাটির পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনন্য মামুন বলেন, চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছু দিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং-পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব।’

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। থ্রিলার গল্পে এটি নির্মিত হবে।

এ বিষয়ে মিথিলা বলেন, ‘ব্র্যাকের সঙ্গে ১৩ বছর ধরে যুক্ত আছি। এছাড়া আমার নিজের লেখাপড়া আছে। সন্তানকে সামলাতে হয়। চাকরির কারণে দেশের বাইরে আসা-যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু এখন করোনা মহামারির কারণে ভ্রমণটা একটু কমেছে। তাই সময় মিললো। এবার মনে হলো চলচ্চিত্রে পথচলাটা শুরু করি।

তিনি বলেন, আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় ভালোবাসি। বিভিন্ন পরিসরে আমি অভিনয়টা করতে চাই। টিভি দিয়ে আমার শুরুটা হয়েছিল। করোনা মহামারির পর ওয়েব সিরিজে কাজ করছি। এবার বড় পর্দার দর্শকদের সামনে হাজির হচ্ছি।

সম্প্রতি মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। অ্যাকশন-থ্রিলার ঘরনার সিরিজটি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরী।

ad728
মন্তব্য করুন
ad300