ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত

রিপোর্টার: The Daily Moon
২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত
ছবির ক্যাপশন: ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত

চলমান করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পরিবর্তন করেছেন সরকার।

২৬ মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ঈদ উল ফিতরের পর, ২৩ মে থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে।

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত জানিয়েছিলেন। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দেন।

পরে রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

“এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।”

ad728
মন্তব্য করুন
ad300