ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালু হচ্ছে ২০ ঘণ্টার বিরতিহীন ফ্লাইট, কী আছে এই বিমানে হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ এই ব্রাজিল আর শেষ বিশ্বজয়ী ব্রাজিলে অনেক মিল, তবে কি আসছে হেক্সা গণভোটের রায় বাস্তবায়নে জনগণের দুয়ারে দুয়ারে যাবে খেলাফত মজলিস স্টিভ উইটকফকে সুইজারল্যান্ড পাঠালেন ট্রাম্প, আরাঘচিও যাচ্ছেন ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন
ad728

২৩ মে খুলছে না ঢাবি, অনিশ্চিত হল খোলার সিদ্ধান্তও

রিপোর্টার: The Daily Moon
২৩ মে খুলছে না ঢাবি, অনিশ্চিত হল খোলার সিদ্ধান্তও
ছবির ক্যাপশন: ২৩ মে খুলছে না ঢাবি, অনিশ্চিত হল খোলার সিদ্ধান্তও

চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আওতায় না আনতে পারায় আগামী ২৩ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত না হওয়ায় ১৭ মে খুলবে না হলগুলোও।

বৃহস্পতিবার বিকেল বিশ্ববিদ্যালয়ের এক ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই হল খুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ শনিবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ মে আবাসিক হল খোলা সম্ভব নয়। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি না কমলে এবং শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় না আনা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা হবে না। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই হল খুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ২০ মার্চ হলগুলো খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষাকার্যক্রম বন্ধ আছে গত বছরের ১৮ মার্চ থেকে। এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এদিকে, গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে। তার এক সপ্তাহ আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে।

তবে হল খোলার পূর্বঘোষিত সময় ঘনিয়ে আসা স্বত্ত্বেও শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে না পারা এবং সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৪ মার্চ শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির আওতায় আনতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ৩১ মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে নিবন্ধন করতে বলা হয়। এই সময়ের মধ্যে ২৬ হাজার শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছে।

ad728
মন্তব্য করুন
ad300