ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

হল-ক্যাম্পাস খোলার দাবি, নীলক্ষেতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার: The Daily Moon
হল-ক্যাম্পাস খোলার দাবি, নীলক্ষেতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবির ক্যাপশন: হল-ক্যাম্পাস খোলার দাবি, নীলক্ষেতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আবাসিক হল-ক্যাম্পাস খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বন্ধের ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে।

অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। যার ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত খোলা রাখা হয়েছে সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখাটা অযৌক্তিক।

ঢাকা কলেজের শিক্ষার্থী হাবিব বলেন, হল না খুলে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক। কেননা অনেক দরিদ্র শিক্ষার্থী হলে থেকে সামান্য টিউশনি অথবা ছোটখাটো পার্টটাইম চাকরির করে নিজের পড়াশুনার খরচ নিজে বহন করে। এমন অবস্থায় করোনাকালীন সময়ে এমনিতেই সবার অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। তার মাঝেও যদি হলে থাকা বিপুল পরিমাণ শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকায় থেকে পরীক্ষা দিতে হয় তবে এটি শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে যাবে। তাই অবিলম্বে ক্যাম্পাস খুলে দিতে হবে।

আন্দোলনরত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী শারমিন জাহান বলেন, সাত কলেজের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তান। এরা হলে থেকে কোন রকমের পড়াশোনা চালিয়ে নেয়। গতবারের পরীক্ষায়ও নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হলে অথবা বাইরে থাকতে হয়েছে এতে করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

এর আগে, একই দাবিতে রবিবার (৩০ মে) রাজধানীর নীলক্ষেতে মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন অধিভুস্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া বেশ কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অব্যাহত রয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300