ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট খারিজ

রিপোর্টার: The Daily Moon
মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট খারিজ
ছবির ক্যাপশন: মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট খারিজ

২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।

আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, গত ৭ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করে সার্কুলার হয়। তখন কিন্তু করোনার প্রকোপ এরকম ছিল না। এখন প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি পরীক্ষা হয়নি। তাই মেডিকেলের ভর্তি পরীক্ষা স্থগিত এবং করোনার প্রকোপ কমলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে নেওয়ার কথা রিটে বলা হয়েছে।

এর আগে গত ২১ মার্চ মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ঝালকাঠির নলছিঠির বাসিন্দা তাইমুর খান বাপ্পী নামে এক পরীক্ষার্থী এ রিট দায়ের করেন। রিটে করোনা পরিস্থিতির উন্নতি হলে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। এদিন দুপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের মেডিকেলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ad728
মন্তব্য করুন
ad300