ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

জবি থেকে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টার: The Daily Moon
জবি থেকে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবির ক্যাপশন: জবি থেকে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আজ সোমবার (৩১ মে) দুপুর সোয়া বারোটায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই সময় মানববন্ধনে সঞ্চলনায় করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ওয়ালী উল্লাহ সজিব। আরো উপস্থিত ছিলেন জবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এই সময় শিক্ষার্থীরা দাবি করেন বাহিরের কোনো উপাচার্য আমরা চাই না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকতে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে ধিক্কার জানায়।

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আন্দোলনে শিক্ষকদের সংহতি

এই সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের শিক্ষার্থী। মানববন্ধনের শুরুতে জবির গনিত বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী পরাগ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্য শিক্ষক থাকতে আমরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ হোক সেটা কেউ চাই না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাঈদ বলেন, আমাদের শিক্ষকের মাঝে অনেকে আছেন যারা ভিসি হওয়ার যোগ্যতা রাখে সে ক্ষেত্রে আমরা কেন পরের দারস্থ হতে যাবো। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব বাহিরের কেউ আসলে সে কখনো শিক্ষার্থীবান্দব হবে না যেটা পূর্বে ছিলো। আজ আমাদের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি আমাদের সর্বোচ্চ অভিভাবক আমরা জবিতে থেকে চাই।

এই সময় উপস্থিত আরো অনেকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকে আমরা দেখেছি ভিসি নিয়োগের ক্ষেত্রে অনেক বলায় তৈরি করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে হুমকিতে ফেলে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনেক সমস্যার সৃষ্টি করে। শিক্ষার্থীদের এমন যৌক্তিক দাবির পক্ষে একাগ্রতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ শিক্ষকবৃন্দ। সকলের সম্মিলিত জোর দাবি জবি ভিসি নিয়োগের ক্ষেত্রে যেন ভারপ্রাপ্ত ভিসিকে প্রাধান্য দেয়।

গত মার্চ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় উপাচার্যের সম্প্রতি মেয়াদ পূরণ করেছেন অধ্যাপক মীজানুর রহমান। পরবর্তী উপাচার্য নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো স্থায়ী ভিসি নিয়োগ দেয়া হয়নি।

ad728
মন্তব্য করুন
ad300